spot_img

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে মেডিক্যাল বোর্ড

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তুলে ধরতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবে তার মেডিক্যাল বোর্ড।

রবিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপিপ্রধান বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলবেন চিকিৎসক বোর্ডের সদস্যরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ