spot_img

প্রশাসকরা বডিগার্ড পেলেও এমপিরা বেআক্কেলের মতো ঘুরেন: চুন্নু

প্রশাসকরা বডিগার্ড পেলেও এমপিরা বেআক্কেলের মতো ঘুরেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারাও অস্ত্রধারী আনসার সঙ্গে নিয়ে চলাফেরা করেন। আর সংসদ সদস্যরা (এমপি) বেআক্কেলের মতো ঘোরেন। জেলা প্রশাসকরা বডিগার্ড পেলেও, এমপিরা ঢাকা শহরে একা একা ঘোরেন।

রবিবার (২৮ নভেম্বর) জাতীয় সংসদে একটি বিল পাসের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, এমপিদের স্ট্যাটাসটা কী, রাষ্ট্রীয় প্রটোকল কী—এটা জানতে চেয়ে, বলতে বলতে মইনউদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ‘ওয়ারেন্ট অব প্রেসিডেন্স’ ঠিক করেছে। সেটা করতে পারে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি এক সমান। করুন আপত্তি নাই। কিন্তু একজন পার্লামেন্টের মেম্বার জনপ্রতিনিধি, রাষ্ট্রের মালিক তাদের প্রতিনিধি কোনও সরকারি আমলার নিচে থাকবে এটা অসুন্দর লাগে।

চুন্নু বলেন, কিছু দিন আগে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় আক্রমণ হয়েছিল। সেই আক্রমণের কারণে এখন সারা বাংলাদেশে সব ইউএনও’র বাসায় ১০-১২ জন আর্মসধারী আনসার দেওয়া হয়েছে। আবার সেই ইউএনও সাহেবের গাড়িতে কিন্তু তিন-চার জন আনসার উইথ আর্মস, তারা সঙ্গে নিয়ে যান। আর এমপিরা বেআক্কেলের মতো ঘোরেন। এমপির পারসোনাল একটা গানও নাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ