করোনা সংক্রমণ প্রতিরোধে আনুষ্ঠানিকভাবে দেশে বুস্টার ডোজ টিকা প্রয়োগ শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী উপজেলার ষাটোর্ধ বয়সী ব্যক্তিদের টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। একইসঙ্গে জেলার ফ্রন্টলাইনাররাও করোনা টিকার বুস্টার ডোজ পাচ্ছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে এই পাওয়া যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই দুই উপজেলা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে চট্টগ্রাম নগর ও বাকি সব উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।
এর আগে, গত ১৯ ডিসেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় দেশে বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।











