spot_img
spot_img

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার মতবিনিময় সভা সম্পন্ন

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার আলেম ওলামা ও ছাত্রদের অরাজনৈতিক এবং দাওয়াতী সংগঠন চন্দনাইশ কোরান প্রচার সংস্থার মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ডিসেম্বর) বিকেলে পটিয়া ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।

সংস্থার চেয়ারম্যান ও ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা সাঈদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব ইঞ্জিনিয়ার মাওলানা হুমাউন কবীর চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আরিফুল ইসলাম চৌধুরী, মাওলানা মহিউদ্দীন, অর্থসম্পাদক মাওলানা মুসলেহ উদ্দীন সাদী, সহ-অর্থসম্পাদক, মাওলানা এমদাদ মুরাদাবাদী ও প্রচার সম্পাদক মাওলানা মাহবুবুল মান্নান, আওয়ার ইসলাম প্রতিনিধি ইকরামুল হকসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় আগামী ১৮জানুয়ারি(২০২২) চন্দনাইশ গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার ব্যবস্থাপনায় ইসলামী মহাসম্মেলন সফল করতে চন্দুনাইশ ও আশেপাশের তাওহীদি জনতাকে আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি মাওলানা সাঈদুল হক।

মতবিনিময় সভায় সংগঠনের বিগত দিনের বার্ষিক রিপোর্ট পেশ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ