spot_img

বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দীর্ঘ ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে। মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিশ্বব্যাংক ঋণ নেওয়ার জন্য আমাদের সাধে। আগে এ রকম ছিল না।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। অনেকে জীবন দিয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ফিল করেন। তাদের সুযোগ-সুবিধা বাড়ানোসহ জীবনমান উন্নয়নে সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, তিনি বলেন, গত বছর করোনা মহামারির সময় বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন দেখেছে বিশ্ব। পাকিস্তান এখন সব ক্ষেত্রে আমাদের চেয়ে শতকরা ৫০ ভাগ পিছিয়ে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারণে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ