বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

সরকার নেভার আগে জ্বলে উঠেছে : গয়েশ্বর

বর্তমান সরকারকে নির্বাসনের পর আগামী নির্বাচনের কথা ভাবা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সম্প্রতি পঞ্চগড়ে পুলিশ ও বিএনপির সংঘর্ষে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন এই বিএনপি নেতা।

তিনি বলেন, জনগণের শক্তির সামনে কোনো শক্তি টিকতে পারেনি। সফল হয়নি। এই সরকারও যাবে সময়ের ব্যাপার মাত্র। যেতে হবে। তাদের থাকার আর কোন সুযোগ নেই। সাধারণত বাতি যেমন নেভার আগে জ্বলে উঠে এই সরকারের অবস্থা তেমনি। আরেকটু নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়ে আরো কিছুদিন যদি থাকা যায় এই চিন্তা তাদের। কিন্তু নির্যাতনের মাত্রা যত বাড়তে তাদের যাওয়ার পথ তত প্রসারিত হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ