spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় ২ হাজার ৬২২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ হাজার ৬২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৫১ হাজার ৩ জনে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৯৮১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ কোটি ২৮ লাখ ১১ হাজার ৯৪৬ জনে।

এসময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও হংকং।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ