ইউক্রেনে আগ্রাসনের ফলে দুই দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুুতিন ক্ষমতায় থাকতে পারেন না। এরপরই রাশিয়া এমনকি পশ্চিমা অনেক দেশেও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তবে বিদ্যমান এই পরিস্থিতিতে সুর পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতা থেকে সরানোর কথা তিনি বলেছেন বলে তেমনটি কেউ বিশ্বাস করে না।
মঙ্গলবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ এবং বিবিসি।
শনিবার পোল্যান্ডের রাজধানীতে দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ঈশ্বরের জন্য, এই লোকটি (ভ্লাদিমির পুতিন রাশিয়ার) ক্ষমতায় থাকতে পারেন না। বক্তৃতার একেবারে শেষের দিকে করা এই মন্তব্যটিই ইউরোপে বাইডেনের চার দিনের সফরের ক্যাপস্টোন হয়ে উঠে।
তিনি বলেন, এই যুদ্ধে আমাদের পরিষ্কার লক্ষ্য রাখতে হবে। এই যুদ্ধটি কয়েকদিনে বা কয়েক মাসেও জয়ী হওয়া যাবে না। এই লড়াইয়ে দীর্ঘ পথ চলার জন্য আমাদের অবশ্যই এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।











