spot_img
spot_img

শান্তি কখনো হারে না: এরদোগান

ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধিরা তুরস্কে আছেন। তাদের মধ্যে শুরু হয়েছে শান্তি আলোচনা। সেই আলোচনার উদ্বোধনী ভাষণে ‘শান্তি আলোচনা’র উদ্যোক্তা তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সত্যিকারের শান্তি কখনো হারে না। আর সংঘাত অব্যাহত থাকলে কারও কোনো লাভ হবে না।

এরদোগান বলেছেন, এমন সঙ্কটের মুহূর্তে শান্তির জন্য এমন এগিয়ে আসায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি এই আলোচনা ও সভা আপনাদের দেশ, আমাদের অঞ্চল আর মানুষের জন্য শুভ কিছুই বয়ে আনবে।

এসময় দুই পক্ষের প্রতি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন এরদোগান। এর আগে রবিবার এরদোগানের দপ্তর জানিয়েছিল, পুতিন দ্বিতীয় দফায় তুরস্কে শান্তি আলোচনা আয়োজন করতে রাজি হয়েছে। সেই ঘোষণার দুদিনের মাথায় শান্তি আলোচনার জন্য তুরস্কে গেছে দুই দেশের প্রতিনিধিরা।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ