spot_img
spot_img

রাশিয়ার সঙ্গে আলোচনায় কিছু খেতে নিষেধ করলেন ইউক্রেনীয় মন্ত্রী

তুরস্কের ইস্তাম্বুলে আজ মঙ্গলবার রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের বৈঠকের আগে নিজেদের প্রতিনিধিদলকে সতর্ক করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

প্রতিনিধিদলকে সাবধান করে তিনি বলেন, তাঁরা যেন রাশিয়ার সঙ্গে আলোচনায় গিয়ে কিছু না খান এবং কিছু পান না করেন। এমনকি কোনো পৃষ্ঠের উপরিতল স্পর্শ করা থেকেও যেন বিরত থাকেন।

ইউক্রেনের সংবাদ চ্যানেল উক্রিনা টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে ইউক্রেন-বেলারুশ সীমান্তে আলোচনার সময় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্যদের সন্দেহভাজন বিষ প্রয়োগের খবর বের হলে তিনি এই সতর্কতা দেন।

গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয় যে, রোমান আব্রামোভিচ বিষ প্রয়োগের শিকার হয়ে থাকতে পারেন। এমনকি সেইসব প্রতিবেদনে বলা হয়, রোমান আব্রামোভিচ ‘সম্ভাব্য বিষ প্রয়োগে’র পর অনেকটাই সেরে উঠেছেন। তবে এখনো তিনি ত্বক উঠে যাওয়া, চোখ লাল হওয়া, চোখ দিয়ে অনবরত পানি পড়া ইত্যাদি সমস্যায় ভুগছেন বলে এই রুশ ধনকুবেরের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ