বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক “আলোচনা সভা ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৯ মার্চ) নগরীর ডুমুরিয়া চান্দপুর বউ বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা আতাউল্লাহ আমীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাওলানা মামুনুল হক জাতির সম্পদ, দেশের সম্পদ। একজন প্রাজ্ঞ,অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেণ্য শায়খুল হাদীস। এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার। দীর্ঘ দুই বছর যাবৎ তাঁকে সম্পূর্ন বেআইনিভাবে জেলে আটকে করে রাখা হয়েছে। যার ফলে যেমনিভাবে দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হচ্ছে ঠিক তেমনিভাবে ছাত্ররাও তার দরস থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাতির এ ক্রান্তিলগ্নে রমজানের মধ্যেই মাওলানা মামুনুল হকসহ আটককৃত সকল উলামায়ে কেরামকে দ্রুত মুক্তি দেওয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় ঈদের পর তৌহিদি জনতাকে সাথে নিয়ে কঠিন আন্দোলনে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এ মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে মুমিন মুসলমানেরা তাক্বওয়া অর্জনে সচেষ্ট হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত রমজানের ফয়েজ ও বরকত হাসিল করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা।
পরিশেষে সরকারকে লক্ষ্য করে বলেন, মানুষ মহাকষ্টে আছে। মানুষের কথা ভাবুন। মানুষকে বাঁচতে দিন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। দাম নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা নিন। দ্রব্যমূল্যের উর্ধ্বোগতি রোধ করুন।
কুমিল্লা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইনের পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহকারী বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কুমিল্লা পূর্ব জেলার সভাপতি হাফেজ মাওলানা ওলিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, সহ সাধারণ সম্পাদক মুফতী মোজ্জাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামীল আহমদ, মহানগরীর সহ সভাপতি মাওলানা মাওলানা ইবরাহীম সিরাজী , সহ সভাপতি হাফেজ মাওলানা আবুল বাশার, সহ সভাপতি হাফেজ মাওলানা আমানুল্লাহ মুন্সী, সহ সাধারন সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মামুন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওলিউল্লাহ,শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফুজ্জান মামুন,বাইতুল মাল সম্পাদক মাওলানা মাইনুল হাসান,প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ প্রমুখ।










