spot_img

ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে কফিনে: তেহরান টাইমসের প্রতিবেদন

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, ইরানে আমেরিকার সম্ভাব্য স্থল হামলার বিষয়ে দেশটিকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস। পত্রিকাটির শিরোনাম ‘ওয়েলকাম টু হেল’।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে ফিরে যাবে শুধুমাত্র ‘কফিনে’।

রোববার (২৯ মার্চ) প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনায় বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী এবং প্রচলিত পদাতিক সেনাদের মাধ্যমে হামলা চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এসব পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও অনিশ্চিত বলে জানিয়েছে পত্রিকাটি।

এদিকে, ইরান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে মার্কিন মেরিন সেনা মোতায়েন করেছে। পাশাপাশি, আমেরিকার সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনা ওই অঞ্চলে পৌঁছেছে।

মার্কিন সেনাদের গ্রাউন্ড ইনভেশনের আগে ইরানের এমন হুঁশিয়ারি যুদ্ধের পরিস্থিতি আরও জটিল করে তুলছে বলে দাবি বিশ্লেষকদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ