লেবাননের দক্ষিণাঞ্চলে ইরানের শিয়া সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ। ২২ বছর বয়সি এ সেনা ইসরাইলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তার আসল ঠিকানা যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনে।
আহত তিন সেনার অবস্থা মাঝারি বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাাহিনী। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের অভিহিত করা হয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, যতদিন ইরানের বিরুদ্ধে ইসরাইল যুদ্ধ চালাবে ততদিন তারা তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।
সূত্র: টাইমস অব ইসরাইল










