spot_img
spot_img

রাশিয়ার বিশেষ দূতের সঙ্গে আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানী রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলভের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার কাবুলে অনুষ্ঠিত এ সাক্ষাতে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের নিরাপত্তা, অর্থনীতি ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন সিরাজুদ্দীন হক্কানী ও জামির কাবুলভ।

এ সময় ইতিবাচক সম্পৃক্ততা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ