spot_img
spot_img

ভারতে করোনার দুরবস্থার জন্য মোদী দায়ী : রাহুল গান্ধী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণেই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সাবেক এ কংগ্রেস সভাপতি শুক্রবার (২৮ মে) ভার্যুবলয়াল সাংবাদিক বৈঠকে বলেন, কোভিডের প্রথম ঢেউ কেউ আঁচ করতে পারেনি। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই দায়ী। তার নাটকবাজি ও দায়িত্ব পালনে ব্যর্থতাই এর জন্য দায়ী।

ভাইরাস সংক্রমণ সম্পর্কে মোদী অজ্ঞ বলেও অভিযোগ করেছেন রাহুল। পাশাপাশি, কেন্দ্রের গণটিকাকরণ নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মন্তব্য, এখনও পর্যন্ত দেশের মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাকিরা সংক্রমণের মুখে।

প্রতিকূল এই পরিস্থিতির মধ্যেও মোদী নিজের ভাবমূর্তি মেরামতের জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন রাহুল। কিন্তু সেই প্রচেষ্টার কাজ হবে না জানিয়ে কেরলের কংগ্রেস সাংসদের মন্তব্য, প্রধানমন্ত্রীর ভাবমূর্তির মৃত্যু হয়েছে।

রাহুলের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, মোদীর যখন দেশবাসীকে রক্ষা করতে মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, সে সময় রাহুল দেশ এবং দেশের মানুষকে অপমাণ করতে চেয়েছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ