spot_img
spot_img

পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি, দুই ভূয়া ডিবি পুলিশ আটক

ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে মাদকের মামলার ভয় দেখিয়ে স্কুল শিক্ষক থেকে চাঁদা নেওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে জনগণ।

শুক্রবার (২৮ মে) বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার দেওড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র বিশ্বাসের পুত্র মৃদুল অধিকারি (৩২) ও ফরিদপুর পৌরসভার গোয়ালচামট এলাকার তাহের বিশ্বাসের পুত্র ফরিদ বিশ্বাস (৪১)।

জানা গেছে, শুক্রবার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের স্কুল শিক্ষক তৌহিদুল ইসলামের পকেটে ইয়াবা ঢুকিয়ে মামলা দেওয়ার ভয় দেখায় গ্রেফতারকৃতরা।

এসময় তারা তার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যান। পরে সন্দেহ হলে কৃষ্ণপুর বাজারে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন এলাকাবাসী। এতে তাদের ভুয়া পুলিশ বলে সন্দেহ হলে এলাকাবাসী সদরপুর থানায় খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ