দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তানের আওয়ামী পার্টির (বিএপি) জ্যেষ্ঠ নেতা মুহাম্মাদ সালেহ ভুতানি সেবা দিতে না পারায় জনগণের কাছে ক্ষমা চেয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
সম্পতি কোয়েটায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ভুতানি বলেন, আমি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছি এবং গভর্নর তা গ্রহণ করেছেন।
এই মাসের শুরুতে ভুতানিকে প্রদেশটির মুখ্যমন্ত্রী স্থানীয় সরকার এবং গ্রামোন্নয়নের দপ্তর থেকে প্রত্যাহার করে নেন।
এছাড়াও সামা টিভি জানিয়েছে, ভুতানি বলেছেন, প্রদেশটির মুখ্যমন্ত্রী জাম কামাল খান তার ক্যাবিনেট মন্ত্রীদের কোনো মূল্য দেন না।











