প্রবল ঝাঁকুনিতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে।
শনিবার (২৯ মে) দুপুর ২টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটির উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। রিখটার স্কেলে এর মাত্রা ৪.০।
এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ড ও ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়।
যদিও বিভিন্ন সূত্রে জানাগেছে, এ নিয়ে মোট আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ডাউকি ফল্টের কারণে সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। যে কারণে জৈন্তাপুর সীমান্তের দিকেই এর উৎপত্তিস্থল।
তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।












