spot_img

কানাডায় স্কুল ভবনের গণকবর থেকে দুই শতাধিক শিশুর দেহাবশেষ উদ্ধার

কানাডার একটি আবাসিক স্কুলের ভবনের গণকবর থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এসব শিশু আদিবাসী রেড ইন্ডিয়ান বলে জানা যায়।

শুক্রবার (২৮ মে) পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকায় এসব দেহাবশেষ উদ্ধার করা হয়।

ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার শিশুদের দেহাবশেষ উদ্ধারের ঘোষণা দেন টিকেমলুপস টে সেকওয়েপেমেক ফার্স্ট নেশন।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এ ঘটনাটি আমাদের দেশের লজ্জাজনক অধ্যায়ের বেদনাময় অতীতের কথা মনে করিয়ে দিয়েছে।

কামলুপস শহরের স্থানীয় জাতিগোষ্ঠীর প্রধান রোসান্নে ক্যাসিমির এক বিবৃতিতে জানান, মৃতদের মধ্যে ৩ বছর বয়সী শিশুদেরও মরদেহ পাওয়া গেছে। এটা এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা যা কল্পনা করতেও গা শিউরে ওঠে; এবং আরও দুঃখজনক হলো এ ধরনের নিপীড়ণের ঘটনাগুলোর কোথাও লিপিবদ্ধ হয়নি।

কানাডার আবাসিক স্কুলগুলোতে বোর্ডিং আবশ্যিক ছিল। ১৯ ও ২০ শতকে এসব স্কুল পরিচালনা করত সরকার। এসব স্কুলে জোর করে আদিবাসী কিশোর-তরুণদের রাখা হতো। শিশুদের দেহাবশেষ উদ্ধার হওয়ার স্কুলটি ছিল সবচেয়ে বড় আবাসিক স্কুল। ১৮৯০ সালে রোমান ক্যাথলিক প্রশাসনের অধীনে এটি চালু হয়। ১৯৫০ এর দশকে প্রায় ৫০০ শিক্ষার্থী ছিল স্কুলটিতে। পরে ১৯৬৯ সালে কানাডার কেন্দ্রীয় সরকার স্কুলটির নিয়ন্ত্রণ নেয়। ১৯৭৮ সালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত স্থানীয় শিক্ষার্থীদের জন্য আবাসিক স্কুল হিসেবে এটি পরিচালিত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ