spot_img
spot_img

বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান; সমঝোতা সই

আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষ এক লাখ কর্মী নেবে জাপান। সেই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষণ দিতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্রও খুলবে দেশটি। বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক আয়োজনে এ ঘোষণা দেওয়া হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ার এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে। সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।’

সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একটি স্বাক্ষর হয় বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ কাইকম ড্রিম স্ট্রিটের মধ্যে। অন্যটি স্বাক্ষর হয় বিএমইটি, জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (যা ৬৫টির বেশি গ্রহণকারী কোম্পানি পরিচালনা করে) এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির (জেবিবিআরএ) মধ্যে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ, যার অর্ধেকের বেশি মানুষের বয়স ২৭ বছরের নিচে। সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ