spot_img
spot_img

পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন। তিনি গত সাত বছর ক্ষমতায় ছিলেন। তার পদত্যাগের পর এখন দেশটির পার্লামেন্টের স্পিকার প্রধানমন্ত্রী পদে নতুন কাউকে খুঁজবেন।

সোমবার (২৮ জুন) তিনি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে হস্তান্তর করেন।

গত ২১ জুন নতুন-নির্মিত অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে বিতর্কিত একটি পরিকল্পনার জন্য অনুষ্ঠিত আস্থা ভোট হেরে যান সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী স্টেফান লফভেন।

সুইডেনের ইতিহাসে লফভেনই প্রথম প্রধানমন্ত্রী যিনি আস্থা ভোটে হেরে গেছেন। মূলত দেশটির বামপন্থী দল লফভেনের উপর থেকে সমর্থন সরিয়ে নেওয়াই তার হারার কারণ। রেন্টাল মার্কেট থেকে নিয়ন্ত্রণ হারালে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এবং ধনী ও দরিদ্রের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি হবে দাবি করে বামপন্থী দল লফভেনকে সমর্থন জানাননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ