ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট রিওভেন রিভলিন বলেছেন, আমেরিকার চেয়ে উত্তম কোনো বন্ধু ও মিত্র ইসরাইলের নেই।
সোমবার (২৮ জুন) মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক বৈঠকে এ কথা বলেন ইসরাইলি প্রেসিডেন্ট।
ইসরাইলি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলের ‘আত্মরক্ষার’ প্রতি বাইডেনের অটল প্রতিশ্রুতির ঘোষণা ইসরাইলিদের বার্তা দিয়েছে হোয়াইট হাউজে আমাদের একজন ভালো বন্ধু রয়েছে।
ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে রিওভেন রিভলিনের এটিই শেষ আমেরিকা সফর। আগামী ৯ জুলাই সাত বছর দায়িত্ব পালনের পর নতুন নির্বাচিত আইজ্যাক হ্যারজগের কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
সূত্র: ভয়েস অব আমেরিকা












