spot_img
spot_img

ইসরাইলের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি লোহায় মোড়ানো: বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রতি তার দেওয়া প্রতিশ্রুতি লোহায় মোড়ানো।

সোমবার (২৮ জুন) আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজে ইসরাইলের প্রেসিডেন্ট রিওভেন রিভলিনের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন বাইডেন।

ইসরাইলের প্রতি দেওয়া তার প্রতিশ্রুতি দৃঢ়ভাবে সুরক্ষিত রয়েছে বলে মন্তব্য করে বাইডেন ইসরাইলি প্রেসিডেন্টকে বলেন, ইসরাইলের প্রতি আমার প্রতিশ্রুতি লোহায় মোড়ানো। সুতরাং আমি আপনাকে বলতে পারি, আমার চোখের সামনে ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না।

বৈঠকে শিগগির নতুন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সাথে সাক্ষাতের প্রত্যাশা জানান বাইডেন।

সূত্র: ভয়েস অব আমেরিকা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ