spot_img
spot_img

মুসলিম জনসংখ্যা কমাতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের বিজেপিশাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসামে মুসলিম জনসংখ্যা ২৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, এটি বন্ধে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমে বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী বলেন, দারিদ্র্যতা ও নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে সংখ্যালঘু জনসংখ্যার বৃদ্ধি কমিয়ে আনতে রাজ্য সরকার বিশেষ নীতিমালা গ্রহণ করবে। রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ্য স্বাস্থ্য ও শিক্ষামূলক কার্যক্রম প্রসারিত করা এবং এ জাতীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মুসলিম জনসংখ্যার বৃদ্ধি বন্ধ করা।

বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, আদমশুমারিতে দেখা গেছে, আসামে হিন্দুর সংখ্যা বেড়েছে মাত্র ১০ শতাংশ আর মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ২৯ শতাংশ হারে। রাজ্যের বিরাট সংখ্যক মানুষ যখন নিম্নবিত্ত, আর্থিক সমৃদ্ধির থেকে তারা এখনও অনেক দূরে আছেন, তখন এই হারে জনসংখ্যা বাড়লে প্রগতির পথ আটকে যাওয়ার আশঙ্কা থাকে। সেজন্য জনসংখ্যা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, রাজ্যটিতে ইতোমধ্যেই দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি ও স্থানীয় নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ জারি হয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ