তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের উদ্যোগে বানভাসি মানুষের মাঝ নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেটের সুনামগঞ্জ, তাহেরপুর ও ছাতকের বিভিন্ন এলাকায় বন্যার্তদের ত্রান সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
আজ বুধবার (২৯ জুন) বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় এই ত্রাণ তৎপরতা চালিয়েছে তারা।
ত্রান বিতরণে উপস্থিত ছিলেন তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৌনপুরী।











