spot_img
spot_img

ভারতে উঁচু জাতের হিন্দুর হাতে নিচু জাতের হিন্দু খুন

ভারতে উঁচু জাতের এক হিন্দু নিচু জাতের এক অন্ধ হিন্দু হত্যা করেছে।

রবিবার (২৯ জুন) কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুতে উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন বর্ণ বা দলিত শ্রেণীর এক অন্ধ হিন্দুকে নির্মমভাবে হত্যা করেছে। এই দলিত হিন্দুর লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় একজন এক্স বার্তায় জানান, পুলিশ এই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে। নিহতের স্ত্রীকে মুখ বন্ধ রাখতে ভয় দেখিয়েছে। একে আত্মহত্যা আখ্যায়িত করে সৎকার স্বরূপ দ্রুত মৃতদেহ পুড়িয়ে ফেলেছে।

উল্লেখ্য, বর্ণ ও জাতি হিসেবে সামাজিকভাবে হিন্দুদের ৫টি শ্রেণী রয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও দলিত। হিন্দু ধর্মের সামাজিক রীতি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র বর্ণের হিন্দুদের মান-মর্যাদা ও সামাজিক অবস্থান থাকলেও দলিতদের কোনো অবস্থান নেই। তাদের মানুষই মনে করা হয় না। এমনকি তাদের শ্রেণীভুক্তও করা হয় না। সমাজের যাবতীয় নিকৃষ্ট ও নিম্নমানের কাজ এদেরকে দিয়ে করানো হয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রথম চার শ্রেণীর লোকজন তাদের চরম অপবিত্র ও সর্বনিকৃষ্ট মনে করে।

এই শ্রেণীর হিন্দুরা ভারতে এখনো বাস্তবক্ষেত্রে সামাজিক ভাবে দলিত। পূর্ণ নাগরিক সুযোগ সুবিধা ও চাকরি ক্ষেত্র থেকে বঞ্চিত। বড় বড় বস্তিগুলোতে বসবাস করা অধিকাংশ হিন্দুই দলিত শ্রেণীর। এমনকি বিমানবন্দর, রেল স্টেশন সহ দেশটির সকল পাবলিক টয়লেট ও ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতাও তাদের দিয়েই করানো হয়ে থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ