spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি দুজন ছিলেন করোনা নেগেটিভ। তারা শ্বাসকষ্টে মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ