spot_img

আজ রাতে ইন্টারনেটের গতি কম হতে পারে

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) জানিয়েছে, সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজের কারণে শুক্রবার (২৯ জুলাই) রাতে ইন্টারনেটের গতি সাময়িকভাবে ধীর হতে পারে।

শুক্রবার (২৯ জুলাই) বিএসসিসিএল মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) প্রভাস চন্দ্র ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়াম (২৯ জুলাই) দুপুর ২ টা থেকে ৩০ জুলাই সকাল ৭ টা পর্যন্ত সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের কাজ করবে। উল্লিখিত সময়ের মধ্যে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে বন্ধ থাকা সমস্ত সার্কিট বন্ধ থাকবে। তবে, SEA-ME-WE-4 (SEA-ME-WE-4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলি যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও হয়েছে, ইন্টারনেট গ্রাহকরা রক্ষণাবেক্ষণ কাজের সময় অস্থায়ীভাবে ইন্টারনেট ধীরগতির সম্মুখীন হতে পারে। এ জন্য বিএসসিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

ডেইলি বাংলাদেশ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ