spot_img

আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নেতার সাথে কর্মীর এবং কর্মীর সাথে জনগণের সেতু নির্মাণ করে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হতে হবে।

আজ শুক্রবার (২৯ জুলাই) বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত বিমানবন্দর থানার বিভিন্ন ইউনিট ও ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিজেদের জন্য রাজনীতি করে না, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। আগামী জাতীয় নির্বাচনের সময় বেশি দিন নেই, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, রাজপথে সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার প্রস্তুতি নিতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাহলে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ