spot_img

ভয়ংকর ফ্যাসিবাদী-দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা দিতে হবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের কাছে আহ্বান, আর সময় নেই। এখন জেগে উঠতে হবে। এই ভয়াবহ ফ্যাসিবাদী, ভয়ংকর দুর্নীতিবাজ সরকারকে কী করতে হবে, একটা ধাক্কা দিতে হবে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আসুন আমরা সবাই মানুষকে জাগিয়ে তুলি। মানুষকে সঙ্গে নিয়ে এ ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাই।

আজ শুক্রবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, আমরা কি আরও সহ্য করব? আমরা কি এদেরকে আরও সময় দেব? আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে। এখন বিদ্যুৎ, এরপরে জ্বালানি তেল, এরপর রিজার্ভ শেষ হচ্ছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী, তাই এখন আর কোনো কথা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ