spot_img

৪৬টি আফগান হেলিকপ্টার দখলে নিল উজবেকিস্তান

২০২১ সালের আগস্ট মাসে পতন ঘটে আফগানিস্তানে পশ্চিমা মদদপুষ্ট আশরাফ গনী সরকারের। পতনের পরপরই ৪৬টি হেলিকপ্টার নিয়ে উজবেকিস্তানের উদ্দেশ্যে উড়ে যায় আফগান সেনাবাহিনীর একটি দল।

বলে রাখা ভালো, এসব হেলিকপ্টারগুলো ছিল মূলত মার্কিন সেনাবাহিনীর। তালেবান এর বিরুদ্ধে লড়াইয়ের শর্তে আপনার সেনাবাহিনীকে এসব হেলিকপ্টার হস্তান্তর করা হয়েছিল।

আফগানিস্তানের ক্ষমতায় বসার পরপরই এসব হেলিকপ্টার ফিরিয়ে আনার উদ্যোগ নেয় তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। কিন্তু তা ফেরত দিতে অস্বীকৃতি প্রদান করে উজবেকিস্তান। তবে এবার আনুষ্ঠানিকভাবে এসব হেলিকপ্টারের মালিকানা গ্রহণ করেছে দেশটি।

সাম্প্রতিক সময়ে উজবেকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত একটি ঘোষণা দিয়ে জানিয়েছেন, “একটি চুক্তির অধীনে এই হেলিকপ্টারগুলো উজবেকিস্তানকে হস্তান্তর করা হয়েছে। এগুলো এখন থেকে
উজবেকিস্তানে থাকবে।”

মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, “এই হেলিকপ্টারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ। এগুলো কখনোই আফগানদের ছিল না। তবে আফগান সেনাবাহিনীকে সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছিল।”

২০২১ সালে এসব হেলিকপ্টার ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছিল তালেবান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেছিলেন, “আমরা কখনোই উজবেকিস্তানকে এসব হেলিকপ্টার ব্যবহার করতে দেব না।”

সেইসঙ্গে এসব হেলিকপ্টার ফিরিয়ে আনার জন্য প্রতিশোধ মূলক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ