সাম্প্রতিক সময়ে চারজন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ইরান। এর মধ্যে দুইজন আফগান নাগরিক বলে জানা গেছে।
ইরানের মানবাধিকার সংস্থা একটি রিপোর্টে এ বিষয়টি নিশ্চিত করেছে।
রিপোর্টে বলা হয়েছে, “সাম্প্রতিক সময়ে চার জন ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এর মধ্যে একজন ইরাক ও অন্যজন ইরানের নাগরিক। বাকি দুইজন আফগানিস্তানের নাগরিক। একজনের নাম মহিবুল্লাহ অন্যজনের নাম মোশাররফ।”
প্রসঙ্গত, মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি এমন একটি সময়ে ঘটেছে, ঠিক যখন প্রতিনিয়ত ইরানে আফগান শরণার্থীদের সাথে ভালো আচরণের আহ্বান জানিয়ে আসছিল আফগানিস্তান।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মৃত্যুদণ্ড উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে ক্ষত সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, ইরানের এমন কর্মকাণ্ডের সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও










