ফেইসবুকে প্রকাশিত যে কোন কন্টেন্টের কমেন্টবক্সে মানহানিকর কোন মন্ত্যবের জন্য পোস্টকারীকে দায় নিতে হবে বলে রোল জারি করেছে অস্ট্রেলিয়ার আদালত। এর পরিপ্রেক্ষিতে সিএনএন ফেসবুকের কাছে অনুরোধ জানিয়েছিল, অস্ট্রেলিয়াতে যেন কমেন্ট সেকশন বন্ধ করা হয়। তবে এতে ফেইসবুক রাজি হয়নি। ফলে অস্ট্রেলিয়াতে ফেসবুক পেজে পোস্ট করা বন্ধ করতে হলো সিএনএন’কে।
অস্ট্রেলিয়ার হাইকোর্ট থেকে ওই নির্দেশনা আসার পর প্রথম কোনো সংবাদমাধ্যম হিসেবে সিএনএন অস্ট্রেলিয়াতে ফেসবুকে নিষ্ক্রিয় হলো।
সিএনএনের অবস্থান অস্ট্রেলিয়াতে খুব শক্ত না হলেও তাদের এই সিদ্ধান্ত দেশটিতে অন্যদেরও একই রকম সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারে।
সিএনএনের একজন মুখপাত্র এ বিষয়ে কথা বলতে গিয়ে ফেসবুক নিয়ে তাদের হতাশার কথা তুলে ধরেন।অস্ট্রেলিয়ার জন্য ফেসবুকে নতুন করে কন্টেন্ট দেওয়া বন্ধ করলেও দেশটিতে নিজেদের প্ল্যাটফর্মে কন্টেন্ট দিয়ে যাবে সিএনএন।












