spot_img
spot_img

নদী অববাহিকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঐতিহ্য সংরক্ষণে নদী অববাহিকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর ইসলামপুরে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল ও রূপলাল হাউস সংলগ্ন রাস্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, আপনারা লক্ষ্য করেছেন যে- আহসান মঞ্জিল একটি ঐতিহ্যবাহি স্থাপনা। তার সামনের স্থান কিভাবে দখল অবস্থায় রয়েছে এবং বিআইডাব্লিউটিএ সেখানে বিভিন্ন জেটি এবং বিভিন্ন ঘাট বানিয়ে অস্বস্থিকর পরিবেশ সৃষ্টি করেছে। নদী থেকে স্থাপনার সৌন্দর্য্য দেখার সুযোগ আর নেই। এখন আমি এসেছি আমাদের ঐতিহ্যবাহী রূপলাল হাউজের সামনে। এর আগেও আমি রূপলাল হাউজের ভেতরে পরিদর্শন করেছি।

মেয়র তাপস আরও বলেন, আমরা এরই মাঝে জেলা প্রশাসন ও গণপূর্তকে চিঠি দিয়েছি, রূপলাল হাউজ- ঐতিহ্যবাহি স্থাপনা আমাদের কাছে হস্তান্তরের জন্য। আজ আমি সামনের দিকটা পরিদর্শনে আসলাম। আপনারা লক্ষ্য করেছেন যে, এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। ঘাট দখল করা হয়েছে। যে সিঁডির পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটিও রূপলাল হাউজের অংশ ছিল। কিন্তু এখন দখল অবস্থায় আছে। সব মিলিয়ে ঐতিহ্য উপভোগ এবং সংরক্ষণ করার কোন সুযোগ দেখছিনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ