মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগান যুদ্ধ ছিল আমেরিকার কৌশলগত ব্যর্থতা: মার্কিন সেনাপ্রধান

আফগানিস্তানে দীর্ঘ দুই দশকের যুদ্ধকে আমেরিকার কৌশলগত ব্যর্থতা বলে মন্তব্য করেছেন মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আফগান যুদ্ধে মার্কিন সেনাদের লজ্জাজনক পরাজয়ের কারণ সম্পর্কে শুনানিতে কংগ্রেসকে তিনি এ কথা বলেন।

মার্কিন সেনাপ্রধান বলেন, আফগান যুদ্ধ ছিল কৌশলগত ব্যর্থতা। এছাড়া একে অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।

মার্কিন সেনাপ্রধান আরও বলেন, সবচেয়ে বড় ব্যর্থতা হলো আফগান সামরিক বাহিনীকে সম্পূর্ণভাবে মার্কিন বাহিনীর ওপর নির্ভরশীল করে ফেলা হয়েছিল।

শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, আফগান বাহিনীর আকস্মিক ধসে পড়ার ঘটনায় পেন্টাগনের হিসাব-নিকাশ বদলে গেছে। বাস্তবতা হচ্ছে- আমরা ও মিত্ররা আফগান বাহিনীকে যে প্রশিক্ষণ দিয়েছিলাম তা কর্পুরের মতো উড়ে গেছে, বেশিরভাগ জায়গায় তারা একটি গুলিও ছুঁড়তে পারে নি।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ