spot_img
spot_img

শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার এক টুইটে ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটে শেখ হাসিনার জন্য মোদির পাঠানো ফুলের তোড়ার পাশাপাশি প্রতিবেশী দুদেশের প্রধানমন্ত্রীর একটি পুরনো ছবি যুক্ত করেছে হাইকমিশন। ফুলের তোড়ায় যুক্ত করা বার্তায় মোদি বলেন, ‘আপনার জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুননেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ