spot_img
spot_img

স্বর্ণপদক পেলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

শিক্ষা, সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাওলানা উবায়দুর রহমান খান নদভীকে স্বর্ণপদক দিয়েছে চট্রগ্রামের বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ।

তিনি বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের (বেফাক) এর প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন। লেখালেখি, সাংবাদিকতা ও গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামে অবস্থিত কেন্দ্রীয় বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে স্বর্ণপদকে ভূষিত করা হয়।

এ ছাড়াও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহসভাপতি ডা. তৈয়ব সিকদারকে স্বর্ণপদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বায়তুশ শরফের পীর ও সংগঠনের সভাপতি মাওলানা মুুহাম্মাদ আবদুল হাই নদভী। এতে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী, সংগঠনের সদস্যসহ অনেকেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ