spot_img
spot_img

বায়তুল মুকাররমে শুরু হয়েছে ইসলামী বইমেলা

রবিউল আউয়াল মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে “ইসলামী বইমেলা”।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এই মেলা চলবে অক্টবরের ১০ তারিখ পর্যন্ত।

এবারের মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে মেলায়।

ইসলামী বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ