রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রওশনপন্থি জাতীয় পার্টির মহাসচিব গ্রেফতার

জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হবে।

এর আগে, ৪ নভেম্বর ধর্ষণ মামলায় কাজী মামুনুর রশিদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ