রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

২৬ দিনে ৬০ কিলোমিটার পথ হেঁটে মনিবের কাছে ফিরল কুকুর

মনিবের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল কুকুর। অনেক খোঁজাখুঁজির পর কুকুরকে ফিরে পাওয়ার আশা যখন সবাই ছেড়ে দিয়েছে, তখনই বাড়ি ফিরল দোউ দোউ। জানা গিয়েছে, ২৬ দিনে প্রায় ৬০ কিলোমিটার পথ হেঁটেছে কুকুরটি।

চিনের হাংঝোউ কিউ নামে এক ব্যক্তির পোষ্য দো‌উ দোউ। সবাই মিলে বেড়াতে গিয়ে হারিয়ে যায় কুকুর ছানাটি। বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে একটি সার্ভিস স্টেশনে গাড়ি দাঁড় করিয়েছিলেন কিউ। সেই সময়েই দোউ দোউ হারিয়ে যায়। অনেক খুঁজেও পাওয়া যায়নি।

কুকুর ছানাটি হারিয়ে যাওয়ার পর একটা সময়ে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দিয়েছিল তারা। কিন্তু ঠিক ২৬ দিন পরে আচমকাই বাড়ি ফিরে আসে দোউ দোউ। দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে যান। কিন্তু বোঝা যায়, খুবই ক্লান্ত সে। অনেক পথ হাঁটার ক্লান্তি তো ছিলই সেই সঙ্গে সারা গায়ে ময়লা। মনিবের কাছে ফেরার আনন্দে চোখগুলো যেন আরও ঝকঝক করছে, জানিয়েছেন মনিব কিউ।

সূত্র: আনন্দবাজার

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ