কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে কুরআনুর কারীম অবমাননার ঘটনায় বিএনপি জড়িত বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
তিনি বলেন, কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনায় বিএনপি জড়িত, এটা ইতোমধ্যে প্রমাণিত। সারাদেশে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। জড়িতরা যত বড় নেতাই হোন না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গৌরব ৭১’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে
তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, দরিদ্র্যতার সুযোগ নিয়ে মাদরাসাগুলো শিশু-কিশোরদের রাজনীতিতে ব্যবহার করে। এজন্য মাদরাসা শিক্ষাব্যবস্থাকে সময়পোযোগী করা দরকার। দেশের লোকসংস্কৃতির স্থলে ওয়াজ জায়গা করে নিয়েছে। বিশেষ একটি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম নিয়ে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ায় তারা।
তিনি বলেন, দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিলেন জিয়া, এরশাদ পরিচর্যা করেছেন। খালেদা জিয়ার সময়ে এর রক্ষণাবেক্ষণের ফলে শেকড় গভীরে পৌঁছে যায়।











