করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও সাড়ে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ২৩৩ জন।
শুক্রবার (২৯ অক্টোবর) করোনার পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৯৬ হাজার ৩৩৭ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৯১৯ জনে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৬ লাখ ৮৫ হাজার ১৪৫ জন ও মোট মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৭৮৪ জনে।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার ৫৩০ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৫৭ হাজার ২২১ জন।












