ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও তার স্বাধীনতার অধিকার রয়েছে বলে জানিয়েছেন করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহথির মুহাম্মাদ।
শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহের সাথে ফোনালাপে এসব কথা বলেন তিনি।
হামাসের পক্ষ থেকে কুদস প্রেসের কাছে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয় মাহথির মুহাম্মাদ, “গাজ্জা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসনকে একটি গণহত্যামূলক যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। যা মূলত একটি নিয়ম তান্ত্রিক পরিকল্পনামাফিক ঘটছে ফিলিস্তিনি জনগণকে হত্যা ও নির্মূলের জন্য।”
ফোনালাপে ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য মাহথির মুহাম্মাদের প্রশংসা করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ।
হানিয়াহ বলেন, “এ ফোনালাপে ফিলিস্তিনি জনগণের বিষয়ে মাহথির নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এছাড়াও গাজ্জায় ইসরাইলি বাহিনীর দ্বারা চলমান অপরাধ, হত্যা ও সন্ত্রাসমুলক ঘটনার বর্ণনা করেছেন তিনি। পাশাপাশি এ যুদ্ধ বন্ধ করে গাজ্জায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরাইলের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।”
প্রেস বিজ্ঞপ্তিতে হানিয়াহ উল্লেখ করেছেন, কোন কারণ ছাড়াই গত ৭ই অক্টোবরের ঘটনা ঘটেনি। বরং “এটি আমাদের দেশ, পবিত্রতা ও জনগণের বিরুদ্ধে গত কয়েক দশক ধরে চালানো দখলদারিত্ব নীতি ও অপরাধের ফসল।”
সূত্র: মিডল ইস্ট মনিটর











