spot_img

আল্লামা নুরুল ইসলামের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদামাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, আল্লামা নুরুল ইসলাম জেহাদী রহ. একজন বরেণ্য আলেম ও শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মসজিদ-মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ছিলেন। ইসলাম ও মুসলমানদের পক্ষে ও নাস্তিক-মুরতাদ ও কাদিয়ানি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে দেশ, জাতি একজন প্রখ্যাত আলেমকে হারালো।

‌তারা বলেন, বর্ষীয়ান এই আলেমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারবর্গ, আত্মীয়, ছাত্র, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ