spot_img

আল্লামা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে খেলাফত মজলিসের গভীর শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা নূরুল ইসলাম জিহাদী দ্বীন ইসলাম তথা খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনী শিক্ষা তথা ইলমে নবুবির বিস্তারেও তার অবদান অবিস্মরনীয় হয়ে থকাবে।

তারা বলে, আল্লামা নরুল ইসলাম ছিলেন একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও শায়খুল হাদীস। তিনি রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসাসহ বহু মাদরাসা প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। তিনি ইলমী ময়দানে যেমন খেদমত করেছেন, তেমনি রাজপথে ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। তাঁর ইন্তেকালে জাতি বড় মাপের একজন আলেমকে হারালো। তাঁর মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

শোকবাণীতে নেতৃদ্বয় মরহুম মরহুম আল্লামা নূরুল ইসলাম জিহাদীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদাউস কামানা করে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ