spot_img

আল্লামা নুরুল ইসলামের ইন্তেকালে ছাত্র জমিয়তের গভীর শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ সোমবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ এ শোক জানান।

শোকবার্তায় তিনি বলেন, আল্লামা নূরুল ইসলাম দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ আলেমেদ্বীন ছিলেন। ধর্মীয় শিক্ষার প্রসারে তার অনন্য অবদান রয়েছে। হাটহাজারী মাদরাসা, ঢাকার মাখযানুল উলুমসহ বহু দ্বীনী মারকাযের সাথে সম্পৃক্ত ছিলেন। খতমে নবুওয়ত আন্দোলনের অন্যতম নেতা ও হেফাজতে ইসলামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি আমৃত্যু ইসলাম ও দেশের পক্ষে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়।

ছাত্র জমিয়ত সভাপতি বলেন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তিনি জীবনভর জোরালো ভূমিকা রেখেছেন। দেশ, জাতি ও ইসলামের জন্য তার সকল অবদানকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা তার মাগফেরাত কামনা করছি ও তার রেখে যাওয়া শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ