spot_img
spot_img

আল্লামা নুরুল ইসলামের ইন্তেকালে মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীরের শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ এর উপদেষ্টা সম্পাদক মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আজ সোমবার (২৯ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবাণীতে মাওলানা সালাহউদ্দীন বলেন, আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারালো। ইসলামি আন্দোলনের ময়দানে তিনি ছিলেন একজন বীর সিপাহসালার। তার ইন্তেকালে দেশবাসী একজন মুখলিস আলেম ও দ্বীনি রাহবারকে হারাল।

তিনি বলেন, আল্লামা নুরুল ইসলাম জিহাদী ছিলেন মুসলিম উম্মাহর একজন আপোষহীন রাহবার ও ওলামায়ে কেরামের আস্থার প্রতীক। তিনি ছিলেন দল-মত নির্বিশেষে সবার নিকট শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। কায়িদানীবিরোধী আন্দোলনে বাংলাদেশে তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এদেশের জনগণকে কাদিয়ানীদের ভ্রান্ত আকিদা সম্পর্কে সচেতন করে ঈমান রক্ষার দায়িত্ব পালন করেছেন। তার অবদান কখনো জাতি ভুলবে না। আল্লাহ তায়ালা তার দ্বীনি কাজগুলোর ওসিলায় তাকে জান্নাতুল ফেরদাউন নসিব দান করুন। আমীন।

মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন, আমি মরহুমের শোরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তা’আলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমীন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ