spot_img
spot_img

হেফাজত মহাসচিবের ইন্তেকালে জামায়াতে ইসলামীর শোক প্রকাশ

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান লিখেন, ‘আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম, খিলগাঁও মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস এবং হেফাজতে ইসলামীর মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আজ সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর সমাপ্ত করে রাব্বি কারিমের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।’

‘আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁর এই গোলামের তামাম জিন্দেগীর নেক খেদমতগুলোকে কবুল করুন। ইলমে দ্বীনের যে নূর তিনি ছড়িয়ে গেছেন, সে নূর সমাজকে যুগে-যুগে আলোকিত করুক। হক্বের পক্ষে তাঁর ভূমিকা হক্বপন্থীদেরকে যুগ-যুগ ধরে উজ্জীবিত করুক।’

‘আল্লাহ্‌ পাক তাঁর জীবনের ত্রুটি-বিচ্যুতিগুলো মেহেরবানী করে ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং তাঁকে জান্নাতের আ’লা দারাজা জান্নাতুল ফিরদাউস দান করুন। পরিবার, প্রিয়জন এবং মরহুমের সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তা’য়ালা সবরে জামিল দান করুন। আমীন।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ