spot_img

আল্লামা নুরুল ইসলামের জানাজার নামাজ সম্পন্ন

দেশের অন্যতম আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব, খিলগাঁওস্থ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস, দারুল উলুম হাটহাজারী ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা নুরুল ইসলাম এর জানাযার নামাজ সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টায় তার জানাজার নামাজ সম্পন্ন হয়।

জানাজার নামাজের ঈমামতি করেন হেফাজত আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

জানাযার পূর্বে হেফাজতে ইসলামের নেতা ও দেশের শীর্ষ ওলামায়ে কেরাম আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

জানাজায় উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক ও হাইয়াতুল উল‌ইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি জসিম উদ্দিন, মাওলানা আব্দুল আওয়াল নারায়ণগঞ্জ, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, জামিয়া মুহাম্মদিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বসুন্ধরা মাদ্রাসার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি মুহাম্মদ ফয়জুল করীম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুর রব ইউসুফী, আরজাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া,মুফতি মিজানুর রহমান সাঈদ,মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দিন রব্বানী, ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার, গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আতাউর রহমান আরেফী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী,হাব ওলামা ফোরামের মহাসচিব মুফতি জুনায়েদ গুলজার, আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ছেলে মুফতি জাবের কাসেমী,ডেমরা নান্নু মুন্সি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আরিফ বিল্লাহ প্রমুখ।

জানা যায়, আগামীকাল মঙ্গলবার বাদ ফজর আল্লামা নুরুল ইসলামকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার কবরস্থান ‘মাকবারায়ে জামেয়ায়’ শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর পাশে দাফন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ