বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আন্তর্জাতিক মিডিয়াগুলোকে গাজ্জা পরিদর্শনের আহবান জানালো হামাস

আন্তর্জাতিক মিডিয়াগুলোকে দখলকৃত ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জা পরিদর্শনের আহবান জানালো ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।

বিবৃতিতে গাজ্জায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া দলটির লেবানন প্রতিনিধি ও সিনিয়র নেতা উসামা হামদান বলেন, দখলদার ইসরাইলের যুদ্ধপরাধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ স্বচক্ষে দেখে যেতে আমরা বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলোকে গাজ্জা পরিদর্শনে আসার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, সর্বশেষ তথ্যানুসারে, আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গণহত্যায় এখন পর্যন্ত ১৪ হাজার ৮৫৪ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। যার মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু ও ৪ হাজারের অধিক নারীও অন্তর্ভুক্ত।

এছাড়া শত শত মসজিদ, স্কুল-কলেজ, ছোট-বড় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র, বেসামরিক ফিলিস্তিনিদের বাসভবনও ধ্বংস করেছে অবৈধ রাষ্ট্রটির সেনারা।

২৪ নভেম্বর কাতার ও মিশরের মধ্যস্ততায় ৪দিনের মানবিক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে টানা ৪৮দিনের ইসরাইলী গণহত্যা ও ধ্বংসযজ্ঞের সাময়িক ইতি ঘটে। ইহুদিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া দল হামাসের সকল শর্ত মেনে এই ৪দিনে ১৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় অবৈধ রাষ্ট্রটি। বিপরীতে হামাসের হাতে বন্দী হওয়া ৫০ জনকে মুক্তি দেওয়া হয়।

সোমবার (২৭ নভেম্বর) ৪দিনের মানবিক যুদ্ধবিরতির শেষ দিন হলেও আমেরিকা ও ইসরাইলের অনুরোধে কাতারের প্রচেষ্টায় এর মেয়াদ আরো ২দিন বৃদ্ধি পায়। পূর্বের শর্ত সাপেক্ষে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয় স্বাধীনতার লড়াইয়ে এখন পর্যন্ত সফলতা দেখিয়ে আসা হামাস।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ